আহ্বায়ক কমিটি ঘোষণার প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সমাবেশ হয়েছে।

গতকাল বিকেলে উপজেলা পরিষদ চত্বরের পাশেবটতলায় এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পূর্ণচন্দ্র দের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক পৌর মেয়র সরওয়ার আজম। বক্তারা বলেন, কমিটিতে দলের ত্যাগী নেতারা স্থান পাননি। বিতর্কিত লোকজন নিয়ে ওই কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন, আগের কমিটির নেতাদের মতামত এবং জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে পরামর্শ করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।