আয়-ব্যয়ের হিসাব জমা দিল জাপা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) আজ সোমবার ২০১৩ সালের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে। হিসাব অনুযায়ী গত বছর তাদের আয় হয়েছে ৩ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ৪২৯ টাকা। আর ব্যয় হয়েছে ২ কোটি ৮২ লাখ ২১ হাজার ৫২৯ টাকা।
জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া ও যুগ্ম দপ্তর সম্পাদক আবুল হাসান জুয়েল ইসি সচিবালয়ের সচিব সিরাজুল ইসলামের কাছে এ প্রতিবেদন জমা দেন।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দলকে প্রতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে আগের বছরের আর্থিক আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হবে। কিন্তু এ বছর নির্ধারিত সময়ে ২৫ দল হিসাব জমা দেয়। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১৫টি দল হিসাব জমা দেয়নি। তবে ইতিমধ্যে কমিশন দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার জন্য ৩১ আগস্ট পর্যন্ত সময় বাড়িয়েছে।