আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার সকালে দলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হিসাব জমা দেন।

রিজভী সাংবাদিকদের বলেন, ২০১৩-২০১৪ অর্থবছরে বিএনপির মোট আয় হয়েছে ৭৬ লাখ পাঁচ হাজার ৭৬২ টাকা। আর ব্যয় হয়েছে দুই কোটি ২৭ লাখ ২৫ হাজার ৩২৬ টাকা। এই বছর দলের আয়-ব্যয়ের মধ্যে ঘাটতি ছিল ১ কোটি ৫১ লাখ ১৯ হাজার ৫৬৪ টাকা। আগের উদ্বৃত্ত থেকে এ ঘাটতি পূরণ করা হয়েছে বলে জানান তিনি।

জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় ৩১ জুলাই পর্যন্ত ছিল। বিএনপি ঈদের কারণে ১৪ আগস্ট পর্যন্ত সময় চেয়েছিল। আজ দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়।