আয়ের চেয়ে ব্যয় বেশি বিএনপির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার সকালে দলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই হিসাব জমা দেন।
রিজভী সাংবাদিকদের বলেন, ২০১৩-১৪ অর্থবছরে বিএনপির মোট আয় হয়েছে ৭৬ লাখ পাঁচ হাজার ৭৬২ টাকা। আর ব্যয় হয়েছে দুই কোটি ২৭ লাখ ২৫ হাজার ৩২৬ টাকা। আয়-ব্যয়ের মধ্যে ঘাটতি ছিল এক কোটি ৫১ লাখ ১৯ হাজার ৫৬৪ টাকা। আগের উদ্বৃত্ত থেকে এ ঘাটতি পূরণ করা হয়েছে বলে জানান তিনি।
রিজভী প্রথম আলোকে বলেন, গত ৩১ জুলাইয়ের মধ্যে দলের আয়-ব্যয়ের হিসাব দিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল। ঈদের কারণে বিএনপি ১৪ আগস্ট পর্যন্ত সময় চেয়ে নেয়।