প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার বিকেলে কাউনিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাংসদ টিপু মুনশি। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন মাজেদ আলী, মোতাহার হোসেন মণ্ডল মওলা, কামরুজ্জামান চৌধুরী, মুক্তিযোদ্ধা সরদার আবদুল হাকিম প্রমুখ।