ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি ১৫ মের মধ্যে গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা হয়েছে।

গত শনিবার বিকেলে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। সভায় ১ এপ্রিল থেকে শুরু করে ১৫ মের মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক, স্থানীয় সাংসদ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক সভায় সভাপতিত্ব করেন।

কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদুল কাওসার ভূঁইয়া বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী ১ এপ্রিল থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠন শুরু করে ২০ এপ্রিলের মধ্যে শেষ হবে। ১৫ মের মধ্যে ইউনিয়ন কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়েছে।