ইউনূস, কামাল ও আবেদকে সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জেএসডির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি ব্যর্থ হলে দেশের তিন বিশিষ্ট নাগরিক ড. মুহাম্মদ ইউনূস, ড. কামাল হোসেন ও স্যার ফজলে হোসেন আবেদকে সংলাপের উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। দলটির মতে, কার্যকর সংলাপ ছাড়া বিদ্যমান সংকট সমাধানের কোনো রাজনৈতিক পথ নেই।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন। সেখানে সংলাপে আলোচনার জন্য দুটি প্রস্তাব দেওয়া হয়। তা হলো: অবিলম্বে অপ্রয়োজনীয় ও অকার্যকর সংবিধান সংশোধন করে দুই কক্ষবিশিষ্ট সংসদ গঠন করা এবং উচ্চকক্ষ থেকে নির্বাচনকালীন সরকার গঠনের বিধান করা। সংবিধান সংশোধনের পর অবিলম্বে সবার অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা।