ইউপি নির্বাচন নিয়ে বেড়ায় আ.লীগের বর্ধিত সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেড়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
বেড়া পৌর কমিউনিটি সেন্টারে সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল বাতেন। এতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই ও দলকে সুসংগঠিত করার বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীক যিনিই পাবেন তাঁর পক্ষেই দলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান, সহসভাপতি আবদুল আজিজ খান, আবু সাঈদ, যুগ্ম সম্পাদক রমজান আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
এ ছাড়া সভায় উপজেলার নয়টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিরা বক্তব্য দেন।