প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বর্তমানে যেভাবে দেশে নির্বাচন হচ্ছে তাতে জনগণের আস্থা নেই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু না হলে জঙ্গিবাদের উত্থান হবে।
রংপুরে গতকাল শনিবার তিন দিনের সফরের প্রথম দিনদুপুরে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, মানুষের মাঝে নির্মমতা বেড়েছে। অতীতে এ রকম নির্মমতা লক্ষ করা যায়নি। সন্ত্রাসী বাহিনীগুলো অপহরণ ও মুক্তিপণ দাবিতে শিশুদের নির্মমভাবে হত্যা করছে। অভিভাবকেরা তাদের সন্তানদের নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান প্রমুখ।