ইউপি নির্বাচনে সবাইকে সমান সুযোগ দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে সব দলের প্রার্থীদের সমান সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি এ ক্ষেত্রে বাধাদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গতকাল মঙ্গলবার দলটির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবুউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানানো হয়। সাধারণ সম্পাদক ফজলে হাসান বাদশাসহ দলের আরও তিনজন পলিটব্যুরো সদস্য এ সময় উপিস্থত ছিলেন।
ফজলে হোসেন বাদশা প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশে বলেন, ‘সবার ভোট একজন দেবে, এই ব্যবস্থা নয়, যার ভোট সেই দেবে— এই পরিবেশ তৈরি করার দায়িত্ব নির্বাচন কমিশনের।’
একই সঙ্গে নির্বাচনী প্রচারণায় সবার সমান সুযোগ তৈরি ও প্রচারণায় বাধাদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। বিজ্ঞপ্তি।