ইউপি নির্বাচনেও মানুষ আ.লীগ প্রার্থীদের বিজয়ী করবে: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সম্প্রতি অনুষ্ঠিত পৌর নির্বাচনের মতো ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও দেশের মানুষ বর্তমান সরকারের সঙ্গে থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিজয়ী করবে।
গতকাল বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এ কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশের প্রতিটি এলাকায় সুষম উন্নয়ন কার্যক্রম চলছে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাইলে আগে তৃণমূল পর্যায়ের উন্নয়ন করতে হবে। তবে সঠিক উন্নয়ন করতে হলে স্থানীয় সরকার প্রতিনিধিদের ভূমিকা বেশি রাখতে হবে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বিল্লাল হোসেন। সভায় আরও বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমদ, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র আবদুর রউফ, চেম্বার অব কমার্সের সভাপতি আবু ইউসুফ সূর্য, বেলকুচির পৌর মেয়র আশানুর বিশ্বাস, বেলকুচি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবিব, শাহাজাদপুর উপজেলা চেয়ারম্যান আজাদুর রহমান প্রমুখ।