ইউপি সদস্য পদে স্বামী-স্ত্রী জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন পরিষদে (ইউপি) সদস্য পদে মো. ফারুক সরকার ও সংরক্ষিত মহিলা সদস্য পদে তাঁর স্ত্রী মোসাম্মৎ জাহেদা বেগম নির্বাচিত হয়েছেন।

গত সোমবার এই ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। গত ৩১ মার্চের নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠার পর ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এই ইউপির চেয়ারম্যান ও অন্য সদস্যপদের প্রার্থীরা আগেই নির্বাচিত হয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান জানান, মৈশাদী ইউপির ৯ নম্বর ওয়ার্ডে সদস্যপদে মো. ফারুক সরকার ফুটবল প্রতীকে ৫০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কামরুল ইসলাম বাবুল পাটওয়ারী মোরগ প্রতীকে পান ২৯০ ভোট। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্যপদে মোসাম্মৎ জাহেদা বেগম কলম প্রতীকে ৬২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পারভীন বেগম বই প্রতীকে ২২২ ভোট পেয়েছেন।

মো. ফারুক সরকার ও মোসাম্মৎ জাহেদা বেগম বলেন, এলাকাবাসীর কাছে তাঁরা কৃতজ্ঞ। জনগণকে দেওয়া ওয়াদা পূরণ করবেন তাঁরা।