ইউপি সদস্যদের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ১৩২ জন নবনির্বাচিত সদস্য শপথ নিয়েছেন। গতকাল রোববার দুপুরে আমিরাবাগ এলাকার একটি কমিউনিটি সেন্টারে তাঁদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, কালিন্দী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, রুহিতপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল আলী, কোন্ডা ইউপি চেয়ারম্যান ফারুক চৌধুরী, হযরতপুর ইউপি চেয়ারম্যান আয়নাল হোসেন প্রমুখ।