ইউপিতে আ.লীগ প্রার্থীর চূড়ান্ত তালিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ৭৩৯ চেয়ারম্যান প্রার্থীর নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। 

আজ শুক্রবার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিভাগ অনুযায়ী প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
৭৩৯টি ইউনিয়নের মধ্যে খুলনা বিভাগে ২৫২, ঢাকা বিভাগে ৮৯, রাজশাহী বিভাগে ৩১, চট্টগ্রাম বিভাগে ৭১, সিলেট বিভাগে আট, রংপুর বিভাগে ১৫ এবং বরিশাল বিভাগের ২৭৩ টিতে নির্বাচন হচ্ছে।