ইতিহাস দখলের পাঁয়তারা চালাচ্ছে ২০-দলীয় জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করে ইতিহাস দখলের পাঁয়তারা চালাচ্ছে ২০-দলীয় জোট। তারা সরকার পতনের লক্ষ্যে যে কায়দায় আন্দোলন চালাচ্ছে, পৃথিবীর ইতিহাসে এর কোনো নজির নেই।
গতকাল শনিবার দুপুরে ঢাকা-দোহার ও মুন্সিগেঞ্জর শ্রীনগর সংযোগ সড়কের ৭২ কিলোমিটার সড়কের সংস্কারকাজ পরিদর্শনে এসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, জনসমর্থন না পেয়ে ২০-দলীয় জোট এখন তালেবান কায়দায় চোরাগুপ্তা বিবৃতির মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। জঙ্গি তৎপরতায় হামলা চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে।