প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণ-আন্দোলনের ডাক দিয়ে বারবার ব্যর্থ হয়ে দেশের গৌরবোজ্জ্বল ইতিহাস ও মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচার করছে।
গতকাল সোমবার মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট পৌর মিলনায়তনে দরিদ্র ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক উগ্রবাদের এ দেশীয় দোসরেরা ঘোলা পানিতে মাছ শিকারের তৎপরতায় ব্যস্ত। তাদের রুখতে হবে। বিজয়ের মাসে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র, স্বাধীনতা ও উন্নয়নের শত্রুদের প্রতিহত করার জন্য সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান।