ইনু বললেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘খালেদা জিয়া গণতন্ত্রের সুযোগ নিয়ে শহীদের সংখ্যা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ব্যাপারে আবোল-তাবোল বকলে ওনার জায়গা হবে পাগলা গারদ, নয়তো আদালতের বারান্দায়।’ গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। ইনু বলেন, ‘ওনাকে (খালেদা জিয়া) পাগলা গারদে পাঠানো হলে মাফ পাবেন। না হলে আদালতে যেতে হবে।’ এ সময় সেখানে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীমসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।