ইন্ধনদাতাদের গ্রেপ্তার দাবি আওয়ামী লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতায় ইন্ধনদাতাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতারা। একই সঙ্গে নাশকতা প্রতিরোধে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
গতকাল বুধবার দারুল ফজল মার্কেট চত্বরে সমাবেশ করে মহানগর আওয়ামী লীগ।
সমাবেশে মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী বলেন, গ্রেপ্তার হওয়া বোমা হামলাকারীরা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ইন্ধনদাতাদের নাম বলেছে। তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পেট্রলবোমা নিক্ষেপকারীকে জনগণ হাতেনাতে পাকড়াও করে পিটুনি দিচ্ছে। জনগণ এখন ফুঁসে উঠেছে।
সমাবেশে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, আইনবিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক প্রমুখ বক্তব্য দেন।