ইসি অঙ্গুলি হেলনে চলে না, প্রমাণ করতে হবে: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল কবির রিজভী। ফাইল ছবি
রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকারের অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন কাজ করে না—এটা কমিশনকে প্রমাণ করতে হবে। আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী আহমেদ এ কথা বলেন।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, জোর করে পৌরসভা নির্বাচনের ফল নিজেদের পক্ষে নেওয়ার জন্য সব ধরনের অপপ্রয়াস চালাচ্ছে সরকার। এ ক্ষেত্রে সরকারের বিভিন্ন সংস্থা ‘প্রাইভেট মার্সেনারী’র (ভাড়াটে বাহিনী) মতো কাজ করছে। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন জায়গায় পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীদের ওপর হামলা-নির্যাতন চালানো ও ভয়ভীতি দেখানো হচ্ছে।