ইসিকে আ.লীগের দপ্তর বানিয়েছে সরকার: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সরকার নির্বাচন কমিশনকে (ইসি) আওয়ামী লীগের একটি দপ্তর হিসেবে ব্যবহার করছে। শাসক দল যা বলছে, প্রধান নির্বাচন কমিশনার সেটাই করছেন।
পাবনা শহরের দোয়েল কমিউনিটি সেন্টারে গতকাল রোববার জেলা ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে রিজভী এ মন্তব্য করেন। তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সেনা মোতায়েন না করার ঘোষণা দিয়ে প্রধান নির্বাচন কমিশনার প্রমাণ করেছেন, শাসক দল যেভাবে চায়, সেভাবে তাঁরা নির্বাচন পরিচালনা করবেন। তিনি বলেন, সরকার আবারও একটি সাজানো নাটকের মধ্যে দিয়ে জেলা পরিষদ দখলে নেওয়ার পাঁয়তারা করছে।