ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল জাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) গতকাল সোমবার ২০১৩ সালের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে।
হিসাব অনুযায়ী গত বছর দলটির আয় হয়েছে তিন কোটি ৩৭ লাখ ৩২ হাজার ৪২৯ টাকা। আর ব্যয় হয়েছে দুই কোটি ৮২ লাখ ২১ হাজার ৫২৯ টাকা।
জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া ও যুগ্ম দপ্তর সম্পাদক আবুল হাসান জুয়েল ইসি সচিবালয়ের সচিব সিরাজুল ইসলামের কাছে এ প্রতিবেদন জমা দেন।
প্রতিবছরের ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আর্থিক আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হবে। কিন্তু এ বছর নির্ধারিত সময়ে ২৫টি দল হিসাব জমা দেয়। আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১৫টি দল হিসাব জমা দেয়নি।