ইয়াবা বড়িসহ বাসযাত্রী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ইয়াবা বড়িসহ এক বাসযাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম নুরুল কবির (৪৫)। তাঁর কাছে ১৬০০ ইয়াবা বড়ি পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে নগরের অক্সিজেন-হাটহাজারী সড়কের নতুনপাড়া এলাকায় বাসে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বায়েজীদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মুহসীন বলেন, বাসে করে ইয়াবা নিয়ে এক ব্যক্তি নগরের অক্সিজেন থেকে ফতেয়াবাদের দিকে যাচ্ছিলেন—এমন তথ্য ছিল পুলিশের কাছে। পথে নতুনপাড়া এলাকায় বাসে তল্লাশি চালানো হয়। এ সময় নুরুল কবির দ্রুত বাস থেকে নেমে যাওয়ার চেষ্টা করেন। থানায় তাঁর বিরুদ্ধে আগেও মাদক মামলা ছিল।