ঈশ্বরদী পৌর আ.লীগের নতুন কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১১ বছর পর পাবনার ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে গত শনিবার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি পদে আবুল কালাম আজাদ ওরফে মিন্টু এবং সাধারণ সম্পাদক পদে ইছাহক মালিথা নির্বাচিত হয়েছেন।
এর আগে সকালে পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এ সম্মেলনের উদ্বোধন করেন। সন্ধ্যায় আওয়ামী লীগ কার্যালয়ে দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে কমিটি গঠন করা হয়।
দল থেকে জানা যায়, পৌর কমিটির সভাপতি পদপ্রার্থী ছিলেন চারজন। এঁদের মধ্যে আবদুল আজিজ, গোলাম মোস্তফা চান্না মণ্ডল ও আবদুল খালেক প্রাির্থতা প্রত্যাহার করে নেন। সাধারণ সম্পাদক পদে ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি বিশ্বাস তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে সভাপতি পদে আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক পদে ইছাহক মালিথা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।