ঈশ্বরদীতে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাবনার ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি আবদুস সালাম খান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল ঘোষণা করা হয়।

গতকাল শনিবার বিকেলে ঈশ্বরদী শহরের দলীয় কার্যালয়েউপজেলা যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এ ঘোষণা দেন।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সাঁড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহসভাপতি ইমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান, সহসভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ, গোলাম মোস্তফাচান্না মণ্ডল, পাবনা জেলা যুবলীগের সভাপতি শরিফুদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক রাকিব হাসান প্রমুখ।

বর্ধিত সভা সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে গত ১৪ ও ১৬ জুলাই ঈশ্বরদী শহরে আওয়ামী লীগের জঙ্গি ও সন্ত্রাসবিরোধী মিছিলে বোমা হামলা, গুলিবর্ষণ, দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। গতকাল দুপুরে বর্ধিত সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা বিষয়টি উপস্থাপন করেন এবং এ ঘটনার জন্য ওই দুই নেতাকে বহিষ্কারের দাবি করেন।

দাবির পরিপ্রেক্ষিতে পাবনা জেলা আওয়ামী লীগেরসভাপতি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ দল থেকে তাঁদের বহিষ্কারের ঘোষণা দেন এবং উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটি গঠনেরনির্দেশ দেন।

এ বিষয়ে জানতে গতকাল আবদুস সালাম খান ও জুবায়ের বিশ্বাসের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি।