উখিয়ায় নৌকায় ভোট চাইলেন শাহীন আক্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগ প্রার্থী শাহীন আক্তার দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন।
গতকাল শনিবার বিকেলে উপজেলার রাজাপালং ইউনিয়নে দলীয় নেতা-কর্মী ও সমর্থকের মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য আলী আহমদ।
মতবিনিময় সভায় বক্তব্য দেন সাংসদ আবদুর রহমান বদি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হামিদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবির চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক, উপজেলা কৃষক লীগের সভাপতি সুলতান মাহামুদ চৌধুরী প্রমুখ।