উচ্চমহলের উসকানিতেই রিয়াজের ওপর হামলা: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, সরকারের উচ্চমহলের উসকানিমূলক বক্তব্যের কারণেই রিয়াজ রহমানের ওপর হামলা করা হয়েছে।
আজ মঙ্গলবার রাতে এক বিবৃতিতে খালেদা জিয়া এ কথা জানান। বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘আমাকে অবরুদ্ধ অবস্থায় দেখে বাড়ি ফেরার পথে পুলিশ ​বেষ্টনীর অদূরে রিয়াজ রহমানের ওপর কাপুরুষোচিত হামলা চালানো হয়। আমি তাঁর সুস্থতা কামনা করি।’ এভাবে নগ্ন হামলা চালিয়ে সরকারের শেষ রক্ষা হবে না বলেও মন্তব্য করেন খালেদা জিয়া। তিনি দাবি করেন, সরকারের উচ্চমহল থেকে উসকানিমূলক বক্তব্যের পরই রিয়াজ রহমান এ ধরনের সন্ত্রাসী হামলার শিকার হলেন।
এর পরিণতি ‘ভালো হবে না’ বলেও তিনি ‘ক্ষমতাসীনদের সতর্ক’ করেন।