উত্তরে আখতার, দক্ষিণে শহীদুল জাসদের মেয়র প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মীর হোসাইন আখতার(বায়ে) ও মো. শহীদুল ইসলাম
মীর হোসাইন আখতার(বায়ে) ও মো. শহীদুল ইসলাম

মীর হোসাইন আখতার ঢাকা উত্তর সিটি করপোরেশনে এবং মো. শহীদুল ইসলাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। হোসাইন আখতার ঢাকা মহানগর জাসদ সমন্বয় কমিটির সমন্বয়ক এবং শহীদুল ইসলাম ঢাকা মহানগর পূর্ব জাসদের সভাপতি।

গতকাল শুক্রবার অনুষ্ঠিত জাসদ ঢাকা মহানগরের প্রতিনিধি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া তাঁদের প্রার্থিতার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন।

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়ক নুরুল আখতারের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ শিরীন আখতার, মোশাররফ হোসেন, হাবিবুর রহমান শওকত, করিম সিকদার, ওবায়দুর রহমান চুন্নু প্রমুখ।