উদীচীর অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উদীচী শিল্পীগোষ্ঠীর তিন দিনব্যাপী কর্মসূচি গতকাল বুধবার শেষ হয়। এদিন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উদীচীর জেলা সংসদ। বিকেল সাড়ে চারটার দিকে শহরের রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি শিক্ষাবিদ শংকর চন্দ্র সিনহা। বক্তব্য দেন জেলা সংসদের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক আজিজুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ছাত্র ইউনিয়নের সভাপতি আবদুল হালিম প্রমুখ। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গণসংগীত পরিবেশন করা হয়। এ ছাড়া অষ্টম সত্যেন সেন জাতীয় গণসংগীত প্রতিযোগিতায় জেলা পর্যায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।