উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসব চালাচ্ছে সরকার: খসরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়ন প্রকল্পের নামে অব্যবস্থাপনা ও দুর্নীতির মহোৎসব চালাচ্ছে সরকার। অথচ দেশের মানুষের কাছে নিম্ন-মধ্যম আয়ের বুলি আওড়াচ্ছে। বাস্তবে দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে আওয়ামী লীগ সরকার ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গতকাল শুক্রবার চট্টগ্রাম বন্দর শ্রমিক দল আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এই নেতা।
আলোচনায় সভাপতিত্ব করেন বন্দর শ্রমিক দলের সভাপতি সামশুল আলম।