উন্নয়ন শুধু আ.লীগ নেতাদের কণ্ঠে, বাস্তবে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি বলেছে, উন্নয়ন শুধু আওয়ামী লীগের নেতাদের কণ্ঠে, বাস্তবে নেই। চারদিকে কেবল ভোটারবিহীন সরকারের গালভরা বুলি।

গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের পক্ষে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, উন্নয়নের সুফল তো নয়, কুফলের দুর্ভোগে এখন মানুষের নাকাল অবস্থা। দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকাসহ সারা দেশের সড়ক-মহাসড়ক, অলিগলি লন্ডভন্ড। এক ঘণ্টার বৃষ্টিতেই রাস্তাঘাটের হদিস পাওয়া যায় না। রাস্তায় চলাচলকারী গাড়ি নৌযানের মতো পানিতে ভাসে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, খায়রুল কবির প্রমুখ।