উপনির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আগামী ১৬ এপ্রিল ভোট হবে। ২০ মার্চ মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। যাচাই-বাছাই ২১ মার্চ, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৮ মার্চ ও প্রতীক বরাদ্দ ২৯ মার্চ। ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ভোটারের সংখ্যা ২৬ হাজার ৮৯১ জন। গত বছরের ২৭ সেপ্টেম্বর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ ভুঁইয়া মৃত্যুর পর পদটি শূন্য হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উপনির্বাচনটি সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।