উপনির্বাচন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচনে সুনীল কুমার সেন ৬৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আবদুর রাজ্জাক। তিনি পেয়েছেন ৫৭৩ ভোট। গত বৃহস্পতিবার ওই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ৮ নম্বর ওয়ার্ড উপনির্বাচন ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও পাটগ্রাম উপজেলা মৎস্য কর্মকর্তা তারিফুর রহমান জানান, গত বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ইউনিয়নের ১ নম্বর শিবরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।