উপনির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জকিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ ভোট গ্রহণে সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। নির্বাচনে জাতীয় পার্টি-সমর্থিত ও জামায়াত-সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে লড়বেন। আওয়ামী লীগ ও বিএনপির কোনো প্রার্থী নেই। নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত ২০ জুলাই পৌর মেয়রের মৃত্যুতে এ উপনির্বাচন হচ্ছে। মেয়র পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁরা হচ্ছেন জাতীয় পার্টি-সমর্থিত আবদুল মালেক (তালা), স্বতন্ত্র আবদুল খালিক (চশমা), আবদুর রহমান (কাপ-পিরিচ), জাফরুল ইসলাম (দোয়াত-কলম) ও জামায়াতে ইসলামী-সমর্থিত ইমরান হোসাইন (আনারস)। নয়টি কেন্দ্রে ১০ হাজার ১৩০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রিটার্নিং কর্মকর্তা ও জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টিটন খীসা জানিয়েছেন, নয়টি ভোটকেন্দ্রের মধ্যে কয়েকটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। সব কটি কেন্দ্রে সর্বোচ্চ নজরদারি থাকবে।