উপনির্বাচনে জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মো. মারফত উল্যাহ ৩ হাজার ২৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আহম্মদ উল্যাহ পেয়েছেন ২ হাজার ৪৪৪ ভোট। গত বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ১৪ হাজার ৫০৭ ভোটের মধ্যে ৯ হাজার ৭৭ ভোট পড়ে। এর মধ্যে ৩৫০ ভোট বাতিল হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মোর্শেদ বলেন, গত বছরের ২৩ নভেম্বর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন হাওলাদার মারা যান।