এ দেশে জঙ্গিবাদ স্থায়ী হতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের দীর্ঘ সমাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে একটি সংলাপে অংশ নেওয়া বক্তারা বলেছেন, এ দেশে জঙ্গিবাদ বেশি দিন স্থায়ী হতে পারে না।

গতকাল বুধবার গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফিল্ম, টেলিভিশন অ্যান্ড ডিজিটাল মিডিয়া বিভাগ আয়োজিত ‘গ্রিন সংলাপ’-এ বক্তারা এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের মূল ভবনে অনুষ্ঠিত এবারের গ্রিন সংলাপের নির্ধারিত বিষয় ছিল ‘সমসাময়িক পরিস্থিতিতে সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে আমাদের করণীয়’।

সংলাপে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। আলোচনা করেন একই বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের সভাপতি অধ্যাপক জিয়া রহমান ও গ্রিন ইউনিভার্সিটির রেজিস্ট্রার লে. জেনারেল (অব.) মইনুল ইসলাম।

ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে আলোচকেরা বলেন, বাংলাদেশের দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য, লোকাচার ও সাম্প্রদায়িক সম্প্রীতির মতো বিষয়গুলো এখানে জঙ্গিবাদকে স্থায়ী হতে দেবে না। বিজ্ঞপ্তি।