এই স্তব্ধতা স্বাভাবিক নয়: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের কোনো অধিকার নেই। সব কেড়ে নেওয়া হয়েছে। সবকিছু শান্ত, ঠান্ডা। এ বাংলাদেশের চেহারা নয়। এ দেশের মানুষ চিরকাল লড়াই করেছে অধিকার আদায়ের জন্য। প্রাণ দিয়ে মুক্তিযুদ্ধ করেছে। এই স্তব্ধতা স্বাভাবিক নয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের কারাবন্দীর এক হাজার দিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন। ‘আমার দেশ পরিবার’ এ সভার আয়োজন করে।
‘বিভক্তির কারণে সাংবাদিকেরাও নিজেদের স্বার্থে কথা বলতে পারছেন না’—এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘আজকে সাংবাদিক সমাজ বিভক্ত। এর কারণ হচ্ছে, এই বিভক্তিটা ঘটাতে পারলেই একটা গোষ্ঠী লাভবান হয়। শওকত মাহমুদ কারাগারে। তাঁর জন্য কেউ কথা বলছেন না।’