এক কাউন্সিলর প্রার্থীকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কামরুল হাসানকে (ঘুড়ি প্রতীক) ১০ হাজার টাকা জরিমানা করেছেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত ফেরদৌস। তিনি সাংবাদিকদের বলেন, ওই প্রার্থী গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মোটরসাইকেল বহর নিয়ে ‘শোডাউন’ করে। আচরণবিধি লঙ্ঘন করার দায়ে তাঁর ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৮ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম ফরহাদ চৌধুরী জানান, গতকাল রাত সাড়ে আটটার দিকে ভোটারকে উপঢৌকন হিসেবে দেওয়ার জন্য একটি হুইলচেয়ার নেওয়ার সময় ভ্রাম্যমাণ আদালত তা আটক করেন। এ সময় হুইলচেয়ার বহনকারী দৌড়ে পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা যায়নি।