এক বছর পর ছাত্রলীগের কমিটির অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোষণার এক বছর পর গত রোববার পঞ্চগড় জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সার্কিট হাউসের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
২০১৫ সালের ২২ জুলাই আকতারুজ্জামান আকতারকে সভাপতি, মাসুদ রানাকে সহসভাপতি ও মারুফ রায়হানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় কমিটি। দীর্ঘ এক বছর পর গত রোববার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন পঞ্চগড় জেলা ছাত্রলীগের ১৫৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করেন।
আকতারুজ্জামান আকতার বলেন, ‘এক বছর পরে হলেও পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পাওয়ায় আমরা আনন্দিত। এই শোকের মাসে নতুন কমিটিকে নিয়ে শোককে শক্তিতে পরিণত করে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ থেকে জঙ্গিবাদকে বিতাড়িত করতে চাই।’
ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহসভাপতি এ টি এম সায়েম পঞ্চগড় জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।