এক ভোট বেশি পেয়ে চেয়ারম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়ন পরিষদে (ইউপি) গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে মাত্র এক ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আবদুর রউফ ভূঁইয়া। রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুস সালাম বলেন, সেখানে চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুর রউফ ভূঁইয়া চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পান ২ হাজার ২ ভোট।