এক যুগ পর মহিলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল জেলা মহিলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০২ সালে। এরপর গত বছর সম্মেলনের প্রস্তুতি নেওয়া হলে দলীয় কোন্দলের কারণে তা ভেস্তে যায়। অবশেষে গতকাল বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সৈয়দা জাহানারা অহীদকে সভাপতি এবং আফরোজা বেগমকে সম্পাদক করে চার সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।