এক সপ্তাহের সফরে চীন গেলেন এরশাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক শান্তি দিবসের সম্মেলনে যোগ দিতে গতকাল শনিবার এক সপ্তাহের সফরে চীন গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। গতকাল বেলা দুইটা ১০ মিনিটে ঢাকা ছাড়েন তিনি।
এরশাদের সফরসঙ্গী হিসেবে আছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ এবং সভাপতিমণ্ডলীর সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। ২৬ সেপ্টেম্বর এরশাদের দেশে ফেরার কথা রয়েছে বলে দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য গোলাম কিবরিয়া, এস এম আবদুল মান্নান, মাসুদ পারভেজসহ (সোহেল রানা) দলের নেতা-কর্মীরা গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এরশাদকে বিদায় জানান।