প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনের পর এবার এক টুইট বার্তায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের উদ্দেশে বলেছেন, একতরফা ইসি নয়। গতকাল শনিবার ওই টুইটে তিনি আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি) গঠন করতে সরকারের প্রতি আবারও আহ্বান জানান।
সংক্ষিপ্ত টুইটে খালেদা জিয়া বলেন, ‘সকলের ভোটের অধিকার রক্ষায় সমঝোতার ইসি গড়ার প্রস্তাব বিএনপির একার বা তুচ্ছ কোনো বিষয় এটা নয়। তাই আলোচনা দরকার, একতরফা ইসি নয়।’
১৯ নভেম্বর এক সংবাদ সম্মেলনে স্বাধীন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ১৩ দফা প্রস্তাব তুলে ধরার আট দিনের মাথায় খালেদা জিয়া এ টুইট করলেন। টুইটে তিনি আরও বলেন, ‘আমার উপস্থাপিত প্রস্তাবনা আলোচনা শুরুর ভিত্তি হতে পারে।’
ইতিমধ্যে প্রস্তাবটি সরাসরি উপস্থাপনের জন্য রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে বিএনপি বঙ্গভবনে চিঠিও দিয়েছে।