একদলীয় দুঃশাসনের পার্শ্বপ্রতিক্রিয়া জঙ্গি তৎপরতা: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক হত্যাকাণ্ড হলেও সরকার নির্বিকার রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘দেশে একদলীয় দুঃশাসনের নানা পার্শ্বপ্রতিক্রিয়ার একটি হচ্ছে এই জঙ্গি তৎপরতা।’

গতকাল সোমবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে খালেদা জিয়া এ কথা বলেন। বিবৃতিতে খালেদা জিয়া রোববার চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী মাহমুদা খানম ও নাটোরের বড়াইগ্রামে সুনীল দানিয়েল গোমেজ হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং নিন্দা জানান। তিনি বর্তমান পরিস্থিতি উত্তরণে দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

খালেদা জিয়া বলেন, ‘বর্তমান ভোটারবিহীন সরকার রাজনৈতিক অন্ধকারে পা রেখেছে। দেশের আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন সবাইকে তোয়াক্কা না করে প্রকাশ্যে অস্ত্র দিয়ে বারবার হত্যাকাণ্ড ঘটানোর পরও এক নির্বিকার উদাসীনতা প্রদর্শন করছে সরকার। আসলে এই বর্বরোচিত ঘটনাগুলোর রহস্য কী এবং এ নিয়ে সরকার, জঙ্গিরা কে কী বার্তা দিতে চাইছে, তা নিয়ে জনগণের মধ্যে এক বড় প্রশ্ন দেখা দিয়েছে।’