এখনো কার্যত 'অবরুদ্ধ' খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের ফটকের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে পুলিশ। ছবি: ফোকাস বাংলা
গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের ফটকের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে পুলিশ। ছবি: ফোকাস বাংলা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ মঙ্গলবার রাতেও গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয়ে কার্যত ‘অবরুদ্ধ’ হয়ে রয়েছেন। গত শনিবার রাত থেকে তিনি সেখানে আছেন।
আজ রাত সাড়ে ১০টার দিকে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনের সড়কে গিয়ে দেখা যায়, বালু ও ইটভর্তি ট্রাকগুলো নেই। ওই সড়কে আড়াআড়িভাবে প্রায় এক ডজন ট্রাক রাখা হয়েছিল। গুলশান-২-এর ৮৬ নম্বর সড়কটিতে রাখা হয়েছে পুলিশের সাঁজোয়া যান ও জলকামান।
কার্যালয়ের প্রধান ফটকে আজও তালা লাগানো আছে। তবে ছোট গেটটি খোলা। রাতেও ফটকের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে পুলিশ। খালেদা জিয়ার কার্যালয়ের সামনের সড়কে জনসাধারণের চলাচল বন্ধ আছে। র‌্যাবের সদস্যরা না থাকলেও আছে সাদা পোশাকধারী পুলিশ।