এটা 'শান্তিপূর্ণ' হলে 'অশান্তি' কাকে বলে: বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক বলেছেন, নির্বাচনে সহিংসতা বেড়েছে। নির্বাচন কমিশনকে বিভিন্ন কেন্দ্র ধরে ধরে যেসব অনিয়ম হচ্ছে তা জানানো হয়েছে। কমিশন ব্যবস্থা নিলে বিএনপি জিতবে।
আজ বুধবার দুপুরে নির্বাচন কমিশনে গণমাধ্যমকর্মীদের কাছে নির্বাচনে সহিংসতা বেড়েছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, যেভাবে নির্বাচন হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না।
আওয়ামী লীগের পক্ষ থেকে ভোট ‘শান্তিপূর্ণ’ হচ্ছে এ প্রসঙ্গে জানতে চাইলে ওসমান ফারুক বলেন, ‘ভোটের এ অবস্থাকে শান্তিপূর্ণ বললে অশান্তি কাকে বলে, তা আমরা জানি না।’
ওসমান ফারুক অভিযোগ করে বলেন, সরকারপক্ষ নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে। কোথাও আওয়ামী লীগ, কোথাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবার কোথাও যৌথ যোগসাজশে নির্বাচন বানচালের চেষ্টা করছে।