এতিম ও আলেমদের সঙ্গে ইফতার করলেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজানের প্রথম দিন এতিম ও আলেমদের সঙ্গে ইফতার করলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল শুক্রবার রাজধানীর লেডিস ক্লাবে এ ইফতারের আয়োজন করা হয়। শতাধিক এতিম শিশু ইফতারে অংশ নেয়।
ইফতারে বিএনপি নেতাদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, বেগম সারোয়ারী রহমান, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ প্রমুখ অংশ নেন। আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন জামিয়া কাসেমিয়া মাদ্রাসার অধ্যক্ষ কামাল উদ্দিন জাফরি, চট্টগ্রামের পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস মোজাফফর আহমদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, প্রয়াত ফজলুল হক আমিনীর ছেলে আবুল হাসনাত আমিনী প্রমুখ।