এতিম ও ওলামাদের সঙ্গে ইফতার করলেন খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এতিম ও ওলামা-মাশায়েখদের সঙ্গে প্রথম রোজায় গতকাল মঙ্গলবার ইফতার করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে এতিম ও ওলামা-মাশায়েখদের সম্মানে খালেদা জিয়া এ ইফতারের আয়োজন করেন।
খালেদা জিয়া সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে লেডিস ক্লাবে আসেন। তিনি বিভিন্ন টেবিলে গিয়ে রোজাদারদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।