দীর্ঘ ১৮ বছর পর গতকাল শনিবার ফেনীর ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে এনামুল হক মজুমদারকে সভাপতি ও কাজী ওমর ফারুককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
ছাগলনাইয়া উপজেলা মিলনায়তন চত্বরে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক জাফর আহম্মদ মজুমদার। প্রধান অতিথি ছিলেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম শাহীন। বিশেষ অতিথি ছিলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজাহার উদ্দিন।
সম্মেলন উদ্বোধন করেন জেলা যুবলীগের আহ্বায়ক ও দাগনভূঞার উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির, প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শুসেন চন্দ্র শীল।
সম্মেলনে বক্তব্য দেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মিয়াজী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার, সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।