এফএনবির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশের (এফএনবি)বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গত শনিবার রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী তিন বছরের জন্য ১৯ সদস্যবিশিষ্ট জাতীয় কার্যনির্বাহী বোর্ড নির্বাচিত হয়।
বোর্ডের সদস্যরা হলেন এস এন কৈরী (ব্র্যাক), জাকির হোসেন (ব্যুরো বাংলাদেশ), এ এইচ এম নোমান (ডরপ), মো. ফয়জার রহমান (আশা), সেলিমা রহমান (আরডিআরএস), এম এহছানুর রহমান (ঢাকা আহ্ছানিয়া মিশন), সৈয়দা রিজওয়ানা হাসান (বেলা), মো. আবদুল আউয়াল (সিডিএফ), ইকবাল আহাম্মদ (পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র), আফতাবুর রহমান জাফরী (ঘাসফুল), মজিবুর রহমান (এসডিএস), এম এম আনোয়ার উল্লাহ (ব্রেভ), শেখ আরিফ আহমেদ (ইকো সোসাইটি), মিনারা বেগম (এএসএসবি), ভগবতী ঘোষ (ডেভেলপমেন্ট সোসাইটি), মো. লুৎফর রহমান লাবু (রাস), চৌধুরী মো. মাসুম (সংগ্রাম), রফিকুল আলম মোল্লা (উন্নয়ন সংঘ) এবং মো. ফয়সাল রহমান (প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা)।
সভায় স্যার ফজলে হাসান আবেদকে আহ্বায়ক করে উপদেষ্টা কমিটি পুনর্নির্বাচিত করা হয়। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন আশার প্রেসিডেন্ট সফিকুল হক চৌধুরী, নিজেরা করি’র সমন্বয়কারী খুশী কবির ও ঢাকা আহ্ছানিয়া মিশনের কাজী রফিকুল আলম।
এফএনবির চেয়ার মুহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিগত বছরের কার্যক্রম ও আর্থিক বিবরণী এবং চলতি বছরের কর্মপরিকল্পনা আলোচিত হয়।