এবার নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় ৩০টি সেতুর দরপত্র, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ নানা অনিয়মের ঘটনা আবার তদন্ত করতে গতকাল শনিবার বাউফলে এসেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গঠন করা নতুন কমিটি। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন আকন্দের নেতৃত্বে তিন সদস্যের এই কমিটির অন্য সদস্যরা হলেন একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাবিবুল কবির চৌধুরী ও উপসচিব মনিরুল ইসলাম।
এর আগে গত বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু ও কালভার্ট বিভাগের উপপ্রকল্প পরিচালক সাখাওয়াৎ হোসেনের নেতৃত্বে একটি দল বাউফলে আসে। ওই তদন্ত দলের সঙ্গে ছিলেন বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলার অন্তত ২০ জন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)। তদন্তে আসা ব্যক্তিদের বিরুদ্ধে বিতর্কিত ও অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গেই ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগ ওঠে।
এ নিয়ে গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘তদন্ত করতে এসে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গেই ভূরিভোজ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।